সকালে প্রতিশ্রুতি, বিকেলেই বাস্তবায়ন: রোকেয়া হল-২ শিক্ষার্থীদের জন্য টেলিভিশন উপহার পাঠালেন এমপি
বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সকালে সরকারি আজিজুল হক কলেজে উপস্থিত হন।
এ সময় রোকেয়া হল-২-এর শিক্ষার্থীরা বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের জন্য একটি টেলিভিশনের দাবি জানান। শিক্ষার্থীদের এই আবদারের প্রতি তাৎক্ষণিক সাড়া দিয়ে বিকেলেই কলেজ ছাত্রদলের মাধ্যমে হলে একটি নতুন টেলিভিশন পৌঁছে দেওয়া হয়।
টেলিভিশন পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিক্ষার্থীরা বলেন, “সকালে করা প্রতিশ্রুতি বিকেলেই বাস্তবায়ন হওয়ায় আমরা আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমাদের বিশ্বকাপ ফুটবল উপভোগের সুযোগ তৈরি হয়েছে।”
সকালের প্রতিশ্রুতি, বিকেলের বাস্তবায়ন—দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত।