সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল

প্রায় শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমবায় ব্যাংক লিঃ বগুড়ার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ এর চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান/সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উক্ত ব্যাংকের নির্বাচন কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ রাজিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ অক্টোবর এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে কোন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচন কমিটির ৭ম সভার সিদ্ধান্ত রূপে একই পদে একাধিক প্রার্থী না থাকায় বৈধ প্রার্থীদেরকে আগামী ২৯ অক্টোবরের অনুষ্ঠিতব্য সাধারণ সভায় অনুমোদনের লক্ষ্যে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এছাড়া এ নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ ওবায়দুর রহমান, সদস্য পদে নজরুল ইসলাম ও আব্দুল বাসেদ নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সদস্য পদে যাচাই-বাছাইয়ে মোঃ ময়নুল হক এবং মোঃ বদিউজ্জামান বাদশার মনোনয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, এই নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত পদের বিপরীতে একজন করে প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেন। এতে সদস্য পদের দুজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় পরবর্তীতে ওই দুই পদে ওয়াপট করে সদস্য নেওয়ার নিয়ম রয়েছে।
এর আগে ২০০৫ সাল থেকে ২০০৮ সাল এবং ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি এই ব্যাংকের তৃতীয় বারের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সমবায় ব্যাংক লিঃ বগুড়া এর নির্বাচন কমিটি ২০২৬ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় অফিস বগুড়ার সরেজমিনে তদন্তকারী মোহাম্মদ আজাদুল ইসলাম এবং বগুড়ার সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin