রাজপথের বজ্রকণ্ঠ জাকির হোসাইন রাব্বী—সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক:
সারিয়াকান্দি উপজেলার রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা উদীয়মান ছাত্রনেতা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন রাব্বী এখন তৃণমূলের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নীতি ও আদর্শে অবিচল, ন্যায়নিষ্ঠ, সৎ, সাহসী ও পরিশ্রমী এই ছাত্রনেতা দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তার সমর্থকদের দাবি। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের স্লোগানে রাজপথ মুখরিত করতে দেখা গেছে তাকে।
সমর্থকদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় সামনের সারিতে থেকে মিছিল ও তরুণদের সংগঠিত করতে ভূমিকা রাখেন তিনি। ওই সময় সমন্বয়মূলক দায়িত্ব পালনের মাধ্যমে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন বলেও তারা উল্লেখ করেন।
শিক্ষার্থী ও তরুণদের কাছে ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসেবে পরিচিত জাকির হোসাইন রাব্বীকে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূলের অনেক নেতাকর্মী ও সমর্থক।
তাদের প্রত্যাশা—তারুণ্যের শক্তি, রাজপথের অভিজ্ঞতা ও সংগঠনী দক্ষতার সমন্বয়ে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্বে জায়গা করে নেবেন জাকির হোসাইন রাব্বী।
স্লোগান হোক—
“তৃণমূলের চাওয়া, তরুণদের দাবি—সাধারণ সম্পাদক পদে জাকির হোসাইন রাব্বী!”