সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

হাসপাতালের আইসিইউতে শয্যাশায়ী অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৭০ Time View

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
​জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ তার সকল শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের কাছে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
​পেশাগত জীবনে অত্যন্ত সৎ, দক্ষ চিকিৎসক এবং শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত ডা. পাভেল অসংখ্য শিক্ষার্থীর শিক্ষক এবং চিকিৎসাসেবায় এক নিবেদিতপ্রাণ ব্যক্তি। তার এই আকস্মিক অসুস্থতায় রাজনৈতিক অঙ্গনসহ চিকিৎসক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর উদ্বেগ বিরাজ করছে।
​আল্লাহ তায়ালা আমাদের প্রিয় মানুষটিকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin