শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের জন্য কাজ করতে হলে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বিএনপি প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

কারণ একটি শক্ত ভিত্তির ওপরই একটি শক্ত ভবন দাঁড়ায়। প্রাথমিক শিক্ষা মজবুত হলে উচ্চ শিক্ষাও স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে। সে কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে।তিনি আরও বলেন, আমরা চাই টাঙ্গাইলের সন্তানরাই এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক।

টাঙ্গাইলের মানুষই হোক দেশের চালিকাশক্তি। সেই লক্ষ্যেই টাঙ্গাইলকে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। যাতে করে নাগরিকদের নিরাপত্তা নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে না হয়।টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে টুকু বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল চাই।

ঢাকার পাশের জেলা হওয়া সত্ত্বেও টাঙ্গাইলের যে উন্নয়ন পাওয়ার কথা ছিল, তা পায়নি। একসময় টাঙ্গাইল শিক্ষা নগরী ও ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ছিল, সেই ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে।বেকারত্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, টাঙ্গাইলে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক হলেও বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি শিক্ষিত যুবকরা কর্মসংস্থান না পেলে এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin