শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গোলাপি বাসে নারীদের যাত্রা, বগুড়ায় শুরু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০০ Time View

শহর প্রতিনিধি: বগুড়ার সড়ক পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আগামীকাল মঙ্গলবার থেকে বগুড়ায় প্রথমবারের মতো শুধু নারীদের জন্য এই বিশেষ বাস চালু করতে যাচ্ছে।
নতুন এই বাসগুলোর রং হবে গোলাপি এবং গায়ে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’। বগুড়ায় প্রাথমিকভাবে দুটি বাস চলাচল করবে। বাস দুটি শেরপুর–মাটিডালি রুটে যাত্রীসেবা দেবে। একই উদ্যোগের আওতায় রাজধানীর বিভিন্ন রুটে ১০টি এবং চট্টগ্রামে দুটি বাস চালু করা হবে।
এই বিশেষ সার্ভিসের অন্যতম আকর্ষণ হলো—বাসের চালক ও চালকের সহকারী দুজনই নারী থাকবেন। ফলে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার ক্ষেত্রে এটি নতুন একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিআরটিসির বগুড়া কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কেন্দ্রীয়ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই সময়ে বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথি, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ায় বিশেষ এই বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।
নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিআরটিসির এই উদ্যোগ বগুড়ার গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin