শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

​দাদাকে দেখতে এসে প্রাণ গেল ২ বছরের শিশুর: ধুনটে শোকের ছায়া

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ Time View

নিজস্ব প্রতিবেদক, ধুনট (বগুড়া):

অসুস্থ দাদাকে দেখতে মায়ের সঙ্গে ঢাকা থেকে এসেও শেষ রক্ষা হলো না দুই বছরের শিশু নুর আমিনের। বগুড়ার ধুনট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত নুর আমিন ওই গ্রামের পোশাক শ্রমিক আবুল হোসেনের ছেলে।

​শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত আবুল হোসেন তার অসুস্থ বাবাকে দেখার জন্য স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে পাঠান। দুপুরে বাড়ি পৌঁছে মা যখন অসুস্থ শ্বশুরের সেবায় ব্যস্ত ছিলেন, ঠিক তখনই বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত ডোবায় পড়ে যায় শিশু নুর আমিন।

​পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার হাফিজুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin