সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

নওগাঁয় উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরবাইকের বিরুদ্ধে ট্রাফিকের সাঁড়াশি অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১৯ Time View

নওগাঁয় উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরবাইকের বিরুদ্ধে ট্রাফিকের সাঁড়াশি অভিযান

​মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁ শহরকে হর্ন ও উচ্চ শব্দের শব্দদূষণ থেকে মুক্ত রাখতে বিশেষ অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ।নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর বিশেষ নির্দেশনায় আজ বুধবার শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ও মডিফাইড (রূপান্তরিত) সাইলেন্সার পাইপ ব্যবহার করে উচ্চ শব্দ সৃষ্টিকারী বেশ কিছু মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর চালক মোটরসাইকেলে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিশেষ সাইলেন্সার ব্যবহার করে শহরে দাপিয়ে বেড়াচ্ছিল। এতে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন। শব্দদূষণের এই তীব্রতা নিয়ন্ত্রণে আজ শহরের মুক্তির মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ট্রাফিক বিভাগের একটি দল।

​অভিযান চলাকালে উচ্চ শব্দ করা মোটরবাইকগুলো আটকে সেগুলোর বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয় এবং বেশ কিছু অবৈধ সাইলেন্সার জব্দ করা হয়।

​জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সাধারণ মানুষের শান্তি ও নীরবতা বজায় রাখতে এই অভিযান চালানো হচ্ছে। পুলিশ সুপারের কড়া নির্দেশনা রয়েছে যেন কোনোভাবেই উচ্চ শব্দের বাইক শহরের পরিবেশ নষ্ট না করতে পারে। ট্রাফিক বিভাগের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​এদিকে ট্রাফিক পুলিশের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নওগাঁর সাধারণ নাগরিক ও সচেতন মহল। তারা জানান, মুক্তির মোড়সহ শহরের প্রধান সড়কগুলোতে বিকট শব্দে বাইক চালানো যুবকদের উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল। নিয়মিত এই অভিযান চললে শহরে শব্দদূষণ অনেকাংশে কমে আসবে।

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
১৭.০৬.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin