শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

নওগাঁয় ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৬ Time View

নওগাঁয় ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

সোমবার (৮ জুন) বিকেল চারটার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে রাত ১২টা থেকে প্রায় ভোর ৫টা পর্যন্ত টানা কয়েকঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার পাড়াইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের এজামুলের ছেলে হামিদুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের মৃত আজমুদ্দিনের ছেলে মোহাম্মদ রশিদ (৪৪)।

পুলিশ সুপার জানান, গত ৬ জুন সংবাদ আসে পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের জন্য অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানাকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তের ধারাবাহিকতায় হামিদুল নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার বিষয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ সে নিজেকে মাদক কারবারের সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেন। এরপর নিয়ামতপুর থানা পুলিশ বিশেষ একটি টিম গঠন করে। সেই টিম পাড়াইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামে অভিযান পরিচালনা করে ৯০ কেজি শুকনা গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তাদের সঙ্গে আরো কয়েকজন মাদক কারবারি জড়িত আছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তারা এই মাদক কখনো ট্রাকে আবার কখনো মাইক্রোতে করে নিয়ে আসেন। দোতালা মাটির বাড়ি মাদকের গোডাউন হিসেবে ব্যবহার করতেন। এছাড়া এর আগেও তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সীমান্ত দিয়ে এনে কয়েকবার মজুত করে রাখার কথা স্বীকার করেন। এরপর তারা এই মাদক দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করতেন। মাদক কারবারের টাকা ছাড়াও প্রতি ৩০ কেজি গাঁজাতে বাড়ির মালিক হামিদুল ৫০০০ টাকা করে বেশি পেতেন। তাদের দুজনের নামেই নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
০৮.০৬.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin