নিখোঁজ পরিচয়ের সন্ধানে—সারিয়াকান্দিতে নদী থেকে উদ্ধার মরদেহ
বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি এলাকায় নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। লাইভ সম্প্রচনের মাধ্যমে মরদেহটি উদ্ধারের পর বর্তমানে সেটি সারিয়াকান্দি থানায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উদ্ধার হওয়া মরদেহটির মুখমণ্ডল দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে মৃত ব্যক্তির পরিচয় ও তার পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া এখন জরুরি হয়ে উঠেছে।
এ অবস্থায় লাইভ ভিডিওটি যারা দেখছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ—ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে মরদেহটির কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তি দেখে পরিচয় শনাক্ত করতে পারেন।
মানবিকতার স্বার্থে একটি শেয়ার হয়তো পৌঁছে দিতে পারে হারিয়ে যাওয়া পরিচয়ের সন্ধান।