শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১১ Time View

পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী পাচারকারী আটক

ঢাকা–আরিচা মহাসড়কের নবীনগর পুলিশ চেকপোস্টে ২০০ পিস ইয়াবাসহ বৃষ্টি বেগম নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। পায়ুপথে অত্যন্ত গোপন কায়দায় মাদক বহনের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও, যাত্রাপথে খাওয়া এক বাটি হালিমের কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ২০০ পিস ইয়াবার একটি মাঝারি চালান ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হন বৃষ্টি বেগম। পুলিশের চোখ ফাঁকি দিতে ইয়াবার পোটলাটিতে সামান্য অলিভ অয়েল মাখিয়ে নিজের পায়ুপথে লুকিয়ে রাখেন তিনি।

তবে ফেরি ঘাটে পৌঁছানোর পর তিনি এক বাটি গরম হালিম খান। এর কিছুক্ষণের মধ্যেই তার পেটে তীব্র গ্যাস ও হজমজনিত সমস্যা শুরু হয়। শারীরিক অস্বস্তি এবং পেট খারাপের চাপ চেপে রেখেই তিনি ঢাকাগামী বাসে যাত্রা অব্যাহত রাখেন।

বাসটি সাভারের নবীনগর চেকপোস্টে পৌঁছালে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল বৃষ্টি বেগমকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অতিরিক্ত শারীরিক চাপের কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় তার সঙ্গেই থাকা ইয়াবার চালানটি বাইরে বেরিয়ে আসে।

ঘটনাস্থলেই তাকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইতিপূর্বে ওষধ বা ক্ষতিকারক দ্রব্যের কারণে চালানের গুণগত মান যেন নষ্ট না হয়, সেজন্য পৌঁছে দেওয়ার আগে মলত্যাগ না করার কড়া নির্দেশ ছিল তার ওপর।

সাভার থানা পুলিশ জানায়, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ সংঘটনে ব্যবহৃত নতুন নতুন কৌশল রুখতে মহাসড়কের সবকটি চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin