নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘মাহী চানাচুর’ ও ‘রুচি ফুড’ নামে দুটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভয়াবহ চিত্র উঠে আসে:
অপরাধ প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনের আওতায় প্রতিটি কারখানাকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল খাদ্য রোধে জেলা প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।