প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নে জয়ভোগা মাদ্রাসায় গাবতলী বন্ধু সমাজ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব
নিজস্ব প্রতিবেদক, গাবতলী (বগুড়া) | ০৫ জুলাই, ২০২৬
বগুড়ার গাবতলীতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিকে সফল করতে এক বর্ণিল বৃক্ষরোপণ ও উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ‘গাবতলী বন্ধু সমাজ’ সংগঠন। রবিবার (০৫ জুলাই) দুপুর ১টায় উপজেলার জয়ভোগা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘সবুজে ভরুক ধরনী, গড়ি সুন্দর ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোর্শেদ মিল্টন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সৃজনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করায় গাবতলী বন্ধু সমাজ সংগঠনের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।