সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

বগুড়ায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, টাকা উদ্ধারসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ Time View

বগুড়ায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, টাকা উদ্ধারসহ গ্রেফতার ৩

বগুড়ায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, টাকা উদ্ধারসহ গ্রেফতার ৩

 

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা যুবদলের নেতাকর্মী। পরে মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে এক লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। অপহৃত প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত।

ডিবি পুলিশের হাতে গ্রেফতার যুবদল নেতাকর্মীরা হলেন-বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), তার সহযোগী শাহিন হোসেন (৩৪) ও আশরাফুল ইসলাম (৪২)। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে গ্রেফতার এই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ১৩ ডিসেম্বর সঞ্জয় সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। তবে পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতা সঞ্জয় সরকার দাবি করেছেন, তাকে একমাস আগে বহিস্কার করা হয়নি। পুলিশ গ্রেফতারের পর আগের তারিখ দিয়ে বহিস্কার দেখানো হতে পারে।

উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী আনজুমান আরা জানান, তার স্বামী গত সোমবার সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করে দুপুরের খাবার খেতে মোটরসাইকেলযোগে কালিতলা গ্রোয়েন বাঁধের দিকে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে চার যুবক দু’টি মোটরসাইকেলযোগে এসে জাহাঙ্গীর আলম বিপ্লবের পথরোধ করে।

এরপর তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জানায়, ‘আপনার নামে মামলা আছে’। এরপর মোটরসাইকেসহ বিপ্লবকে বগুড়া শহরের দিকে নিয়ে যায়। বেলা পৌনে ২টার দিকে আমার স্বামী ফোনে জানায় ডিবি পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে বগুড়া শহরে একটি জায়গায় আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা তার মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করেছে।

টাকা না দিলে তারা মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তাদেরকে অনুরোধ করে আড়াই লাখ টাকা দিতে চেয়েছি। আঞ্জুমান আরা বলেন, অপহরণকারীরা শহরের চেলোপাড়া মধুবন সিনেমা হলের সামনে আমার স্বামীকে মোটরসাইকেলযোগে নিয়ে এসে আমাকে দেখায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin