শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ায় দেশ গড়ার পরিকল্পনায় শহর মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ Time View

বগুড়ায় দেশ গড়ার পরিকল্পনায় শহর মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

‘দেশ গড়ার পরিকল্পনা’ ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে বগুড়া–৬ (সদর) আসনে শহর মহিলা দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা। সভায় তিনি বলেন, “দেশের ক্রান্তিলগ্নে নারীদের ভূমিকা অপরিসীম। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মহিলা দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভিশন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোকপাত করেন।

​বগুড়া শহর মহিলা দলের এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

  • জনাব অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সভাপতি, বগুড়া শহর বিএনপি।
  • অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, ভারপ্রাপ্ত সভাপতি, বগুড়া জেলা মহিলা দল।
  • নাজমা আক্তার, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল।

​সভায় শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin