বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শাওন নামে যুবককে ছু’রি”কা”ঘা”ত
বগুড়া সদর উপজেলার ১ নং ফাঁপোড় ইউনিয়নের শহরদিঘী এলাকায় আন্তঃওয়ার্ড ফুটবল প্রিমিয়ার লিগের খেলাকে কেন্দ্র করে শাওন নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শহরদিঘী এলাকার কয়েকজনের সঙ্গে শাওনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত শাওন একই ইউনিয়নের কানাড়া এলাকার হারুনুর রশীদের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
তবে হামলায় জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা,,,,,