শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ায় র‍্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭০ Time View

বগুড়ায় র‍্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর অভিযানে একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্প জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার ইবনেসিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এলাকার পেছনে আলহাজ্ব ভিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ রেজাউল করিম রিয়াদ (২৯) নামের ওই আসামিকে আটক করা হয়।

রিয়াদ বগুড়া সদর এলাকার রহমাননগর ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছিলেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin