শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ায় র‍্যাব-১২’র পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৪

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

বগুড়ায় র‍্যাব-১২’র পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৪

বগুড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ নে/শা/জাতীয় দ্রব্য উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২০০ বোতল ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল।

র‍্যাব-১২ জানায়, আদমদিঘী থানাধীন সান্তাহার তিওরপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০০ বোতল ইস্কাফসহ দুইজনকে আটক করা হয়। এসময় একটি বাটন মোবাইল ও একটি সিম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এদিকে, পৃথক আরেক অভিযানে শাজাহানপুর থানার নয়মাইল এলাকায় মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ বোতল ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি বাটন মোবাইল, দুটি সিম ও নগদ অর্থ জব্দ করা হয়।

র‍্যাব-১২ জানিয়েছে, নে/শা/বিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন সচেতন মহল।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin