শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগ এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩২ Time View

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগ
এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুর মুন্না এবং সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।।

বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রদল জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ৯ রমজান সাবগ্রাম এলাকায় দারুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা ইফতার মাহফিলের পরিবর্তে এতিম শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অসহায়দের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।
এ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবুর মুন্না ও সহ-সভাপতি আরিফুল ইসলাম।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এর ফলে সংশ্লিষ্ট এতিমখানার শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন, শরিফুল ইসলাম নিরব; যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ রেদোয়ান, আশিকুর রহমান সম্রাট, এস এম জাকির হাসান, মোহর হাসান , নাহিদ হাসান, নাঈম হাসান সহ সাধারণ সম্পাদক মুহিব হাসান; জিতু সরকার; সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন ; ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান; শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন; সহ-সভাপতি শাহাদাৎ হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন; সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, নাফিস আল মারফি, মোস্তাকিম হাসান, জিহাদ আহমেদ, সাব্বির আহমেদ, নাফিউল সীন; সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, আবু হাসান; সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব আহসান হাবিব সাকিব, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, রবিউল ইসলাম; ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুরাগ; ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন)সহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin