সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

বগুড়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সিটি কর্পোরেশনের প্রশাসককে সংবর্ধনা

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৭ Time View

বগুড়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সিটি কর্পোরেশনের প্রশাসককে সংবর্ধনা

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন কে সংবর্ধনা ও বগুড়া মহিলা কলেজের-২০২৬ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
২৪শে জুন বুধবার কলেজের হলরুমে অত্র কলেজের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও অত্র কলেজের পৃষ্ঠপোষক এবং দাতা সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
প্রধান অতিথি সাবেক এমপি লালু তার বক্তব্যে বলেন, ‘দেশ গঠনে বগুড়া মহিলা কলেজের শিক্ষার্থীরা আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নীতি-নৈতিকতার সাথে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে, বাবা-মা কে সর্বদা সম্মান করবে।’
অনুষ্ঠানে সম্মানিত সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মোকাব্বর হোসেন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য ড. আকতারুজ্জামান মিন্টু, ডাঃ হাবিবুর রহমান রতন, শিক্ষার্থী সারাফ আঞ্জুম, শিক্ষার্থী মৌ ও ইতি রানী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম।
এরপূর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্য রাজাদুল হক, মাওলানা আব্দুল কাদের, মিনারুল ইসলাম, শিক্ষক রশিদুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম পোটল, মিল্টন হোসাইন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন সহ অত্র বগুড়া মহিলা কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। শেষে বিদায়ী পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ-জাতি সহ শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মঙ্গল এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া মোনাজাত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin