বগুড়া রেলস্টেশন এলাকায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় পথশিশুদের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক উদ্যোগ হিসেবে দৈনিক পুনরুত্থানের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হয়।
পথশিশুদের নতুন পাঞ্জাবি পরিয়ে দেওয়া হলে তাদের মাঝে আনন্দের ছাপ দেখা যায়। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পুনরুত্থানের ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দয়া, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন আলী রাজু, জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইনসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের সদস্যরা।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া