শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের রাজপথে প্রচারণা, ভোটের মাঠে নতুন আমেজ

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ Time View
  • বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের রাজপথে প্রচারণা, ভোটের মাঠে নতুন আমেজ

    বগুড়া সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণায় এবার সরাসরি রাজপথে নেমেছেন হাজারো নারী। এতদিন ঘরে ঘরে গিয়ে ভোটের আহ্বান জানালেও এবার প্রকাশ্যে মিছিল ও স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা।

    দলীয় সূত্রে জানানো হয়, সারাদেশে নির্বাচনী গণসংযোগের সময় বিভিন্ন স্থানে নারী কর্মীদের সঙ্গে অস্বস্তিকর ঘটনার অভিযোগের প্রেক্ষাপটে বগুড়ায় নারীরা সংগঠিতভাবে রাজপথে নামতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাঁড়িপাল্লার পক্ষে নারী মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

    নামুজা ইউনিয়ন থেকে শুরু করে গোকুল ও নুনগোলা ইউনিয়ন পর্যন্ত নারীরা ফেস্টুন হাতে মিছিল নিয়ে বিভিন্ন গ্রাম ঘুরে ভোটারদের কাছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। এসব মিছিলে বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।

    রাজপথে নারীদের সক্রিয় অংশগ্রহণে বগুড়া সদর আসনের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে নারী ভোটারদের সমর্থনকে গুরুত্ব দিয়ে এই আসনে ভালো ফলের আশাবাদ দেখছে দলটি।

    নারীদের প্রকাশ্য অংশগ্রহণে বগুড়া সদরের ভোটের মাঠে যে নতুন চিত্র তৈরি হয়েছে, তা আগামী দিনে নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

    শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin