বগুড়া সদর উপনির্বাচন ঘিরে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার
বগুড়া সদর উপনির্বাচনকে সামনে রেখে শহরের ৪ নং ওয়ার্ডের কামাড়গাড়ী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
মুক্তিযুদ্ধের প্রজন্ম বগুড়া জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল সরকার রেজার নেতৃত্বে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রচারণায় অংশগ্রহণকারীরা বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশার পক্ষে ভোট চান। এসময় তারা দলীয় ঐক্য ধরে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ মোহন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল শেখসহ ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের নেতাকর্মীরা।
প্রচারণায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভোটের দিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকতে হবে।
⸻
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া