বিএনপিতে যোগ দিলেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসে
বগুড়া-২ (শিবগঞ্জ) : ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার: নাগরিক ঐক্যের ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপি-তে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে অনুষ্ঠিত ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময় সভায় তিনি বিএনপিতে যোগ দেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত ফুলের তোড়া দিয়ে তাকে দলে বরণ করে নেন।