ভেটেনারি ভে / জা / ল ও / ষ / ধ উৎপাদনের অভিযোগে কাহালুতে মোবাইল কোর্ট, অর্থদ / ন / ড
বগুড়া জেলার কাহালু থানাধীন মুরাইল এলাকায় অবস্থিত একটি ভেটেনারি ও / ষ / ধ প্রস্তুতকারক কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে ভেটেনারি ভে / জা / ল ও / ষ / ধ উৎপাদন ও প্যাকেটজাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কারখানার মালিক মোঃ হেলাল উদ্দীনকে অর্থদ / ন / ড প্রদান করা হয়।
র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি টিম এবং কাহালু অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অভিযুক্তকে বিশ হাজার টাকা অর্থদ / ন / ড আদায়পূর্বক খালাস দেওয়া হয়।
র্যাব জানায়, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং ভে / জা / ল ও / ষ / ধ উৎপাদন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় ও জনস্বার্থে অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া