শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ভোটের দিন ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ Time View

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে— এমন অভিযোগ তুললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়েই কেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে।

সিলেট থেকে প্রচারণা শুরুর পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত গভীর রাত ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচরুখী আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে চালু করা হবে ফ্যামিলি কার্ড ও কৃষি বীমা।

তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে পুরনো ষড়যন্ত্র। অনেকের নাম্বার সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, গত ১৫ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হলেও, চব্বিশে রিকশাচালক থেকে শুরু করে সব ধর্মের মানুষ রাজপথে নেমে স্বাধীনতা রক্ষা করেছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন— এই দুই অর্জনকে মিলিয়ে দেশ গড়ার ডাক দেন বিএনপি প্রধান। এসময় তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে।

১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে— এমন আশাবাদ ব্যক্ত করে, নেতা-কর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে  নির্দেশ দেন তারেক রহমান।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার দিনগত গভীর পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জে সমাবেশস্থলে এসে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর। এরপর ৪টা ১১ মিনিটে তিনি সমাবেশস্থল ত্যাগ করেন।

  • এ দিকে নারায়ণগঞ্জে তারেক রহমানের বক্তব্য শুনতে তীব্র শীত উপেক্ষা করে গভীর রাতে সমাবেশ স্থলে অপেক্ষা করতে দেখা যায় বৃদ্ধ নারী পুরুষদের। ধানের শীষ ধান দিয়ে নানা সাজে সজ্জিত হয়ে এসেছে সমর্থকরা। তাদের প্রত্যাশা তারেক রহমান আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নে হাল ধরবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin