শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: গাবতলীতে তরুণদের মাঝে ‘ইছামতি সামাজিক সেবা সংস্থা’র ফুটবল উপহার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৪৪ Time View

তারুণ্যের শক্তি জাগ্রত করতে গাবতলীতে ‘ইছামতি সামাজিক সেবা সংস্থা’র ফুটবল উপহার
​নিজস্ব প্রতিবেদক, গাবতলী: অপসংস্কৃতি ও মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ ক্রীড়া চর্চাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে “ইছামতি সামাজিক সেবা সংস্থা”। এই ধারাবাহিকতায় বগুড়ার গাবতলী উপজেলার জাগুলী গ্রামের উদীয়মান তরুণ ও যুবকদের মাঝে একটি ফুটবল উপহার দেওয়া হয়েছে।
​আজ (১৬ মে, ২০২৬) বিকেলে এক আনন্দঘন পরিবেশে তরুণদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশের অংশ হিসেবে যুব সমাজকে মাঠমুখী করতেই সংস্থার পক্ষ থেকে এই আয়োজন।

ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন—
​মো. সামছুজ্জোহা তালুকদার শামীম, সাধারণ সম্পাদক, ইছামতি সামাজিক সেবা সংস্থা।

বাবুল মিয়া, কার্যনির্বাহী সদস্য, ইছামতি সামাজিক সেবা সংস্থা।

মো আকরাম হোসেন সোহান সদস্য, ইছামতি সামাজিক সেবা সংস্থা।

​এছাড়াও স্থানীয় ক্রীড়ামোদী যুবক, কিশোর এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
​সংস্থার নেতৃবৃন্দ জানান, যুব সমাজকে বদলে দিতে এবং তাদের মেধা ও মননকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ জনপদে তরুণদের এমন সুস্থ ধারার কার্যক্রমে সম্পৃক্ত রাখতে ইছামতি সামাজিক সেবা সংস্থা আগামীতেও তাদের এ ধরনের ইতিবাচক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
​ফুটবল পেয়ে জাগুলী গ্রামের তরুণরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সংস্থার এই সময়োপযোগী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin