শাজাহানপুরের কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী যুগ্ম সচিব পদে পদোন্নতি
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের কৃতী সন্তান মিস রুবিনা ফেরদৌসী (১৫৮১৮) বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি পদোন্নতির আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গনির একমাত্র কন্যা। মুক্তিযোদ্ধা পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরিজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তার এই পদোন্নতির খবরে শাজাহানপুর উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একজন নারী হিসেবে প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে উন্নীত হয়ে তিনি শুধু নিজের পরিবার নয়, পুরো শাজাহানপুর উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
এলাকাবাসী জানান, রুবিনা ফেরদৌসীর এই অর্জন উপজেলার তরুণ-তরুণী, বিশেষ করে মেয়েদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে সরকারি চাকরি ও দেশসেবায় আরও বেশি আগ্রহী হতে উৎসাহিত করবে।
শাজাহানপুরবাসী রুবিনা ফেরদৌসীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।