শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

রেললাইনের পাশে মাদ্রাসা শিক্ষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১১ Time View

রেললাইনের পাশে মাদ্রাসা শিক্ষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ প্রতিনিধি ।।নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশনের এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নেয়ামুল জেলা শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনের।

নেয়ামুলের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়িতে ফেরার কথা ছিল।

তিনি আরও বলেন, নওগাঁ শহরে ফিরতে তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে ভাইকে খুন করা হতে পারে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
১৭.০৬.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin