মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষকদের ভালোবাসায় সিক্ত আতিকুল ইসলাম বিপ্লব, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জনে পেলেন বিশেষ সংবর্ধনা লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা

শিক্ষকদের ভালোবাসায় সিক্ত আতিকুল ইসলাম বিপ্লব, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জনে পেলেন বিশেষ সংবর্ধনা

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

শিক্ষকদের ভালোবাসায় সিক্ত আতিকুল ইসলাম বিপ্লব, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জনে পেলেন বিশেষ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬ অর্জনের স্বীকৃতিস্বরূপ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা পেয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।

সোমবার (২ নভেম্বর ২০২৬) কলেজের অধ্যাপক মো. মাহফূজুল ইসলামসহ হিসাববিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকরা তাঁকে ক্রেস্ট প্রদান করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শিক্ষকদের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত আতিকুল ইসলাম বিপ্লব বলেন, জীবনের পথচলায় অনেক অর্জন ও সম্মাননা পাওয়া যায়, তবে প্রিয় শিক্ষকদের হাত থেকে পাওয়া সম্মান হৃদয়ের গভীরে আলাদা জায়গা করে নেয়। এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু একটি ক্রেস্ট নয়, বরং আরও ভালো মানুষ হওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার অনুপ্রেরণা। শ্রদ্ধেয় শিক্ষকদের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীতেও মানবসেবামূলক কাজ চালিয়ে যেতে চান তিনি।

এ সময় আতিকুল ইসলাম বিপ্লব তাঁর সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকদের শিক্ষা, আদর্শ ও দিকনির্দেশনা তাঁর আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

মানবসেবায় অর্জিত স্বীকৃতির পর শিক্ষকদের এমন ভালোবাসা ও সম্মাননা আতিকুল ইসলাম বিপ্লবের সামাজিক কর্মকাণ্ডে নতুন উৎসাহ যোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin