সড়ক দুর্ঘটনায় সোনারায় ইউনিয়নের সাবেক মেম্বার কুড়ানু সরকারের ইন্তেকাল
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সফল মেম্বার কুড়ানু সরকার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (মঙ্গলবার) মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং জনবান্ধব একজন ব্যক্তিত্ব ছিলেন।
তার মৃত্যুতে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তার মৃত্যুতে সোনারায় ইউনিয়নবাসী একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারাল।