শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সততা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ১ কোটি ৭৮ লাখ টাকা সরকারের তহবিলে ফেরত দিল গাবতলী উপজেলা প্রশাসন

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৭ Time View

বগুড়া: জেলার গাবতলী উপজেলার বিভিন্ন খাল পুনঃখনন কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন করার পর প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। জনগণের অর্থের সঠিক ব্যবহার, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
​গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহা. হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রশংসনীয় উদ্যোগ সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।
​উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে এবং ব্যয় সংকোচন করে সরকারি অর্থ সাশ্রয়ের এই ঘটনা উপজেলা প্রশাসনের স্বচ্ছতা ও সততার এক উজ্জ্বল রূপ হিসেবে পরিগণিত হচ্ছে। সচেতন মহল মনে করছেন, এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেশের অন্যান্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin