সপরিবারে তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি লালু”
ঢাকা | ২৯ মে ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
আজ শুক্রবার (২৯ মে ২০২৬) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে তিনি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী, গ্রীন কলাকোপা এষ্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন তাদের কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা করেন।