শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সরকারি আজিজুল হক কলেজে ঐতিহ্যবাহী আটাঘাটি (পিটুলি উৎসব) ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ Time View

সরকারি আজিজুল হক কলেজে ঐতিহ্যবাহী আটাঘাটি (পিটুলি উৎসব) ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ঐতিহ্যবাহী আটাঘাটি (পিটুলি উৎসব) ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরিয়াকান্দি উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য (বগুড়া-০১ আসন)। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি আমাদের ইতিহাস ও শিকড়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব আয়োজন নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতিবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রোফেসর ড. মো. বেল্লাল হোসেন, অধ্যক্ষ, সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজ। তিনি বলেন, পিটুলি উৎসবের মতো ঐতিহ্যবাহী আয়োজন গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর খৈয়ম কাদের, সাবেক অধ্যাপক, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুলতান কলেজের সম্মানিত অধ্যক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব টিপু সুলতান।

আরও উপস্থিত ছিলেন রওশানুল কাওসার মানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বগুড়া জেলা শাখা; হাবিবুর রশিদ সন্ধান সরকার, সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল এবং এম. আর. হাসান পলাশ, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল।

এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সরিয়াকান্দি ও সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী পিটুলি পরিবেশন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin