শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সারিয়াকান্দি ফুটবল আনতে গিয়ে পুকুরের অতল গহ্বরে প্রাণ হারালো ৯ বছরের তুষার

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯১ Time View

সারিয়াকান্দি ফুটবল আনতে গিয়ে পুকুরের অতল গহ্বরে প্রাণ হারালো ৯ বছরের তুষার
​সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তুষার মিয়া (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তুষার ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তুষার বাড়ির পাশের পুকুরপাড়ে একা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পুকুরের পানিতে পড়ে গেলে সেটি আনতে গিয়ে সে পানিতে নামে। কিন্তু পানির গভীরতা বুঝতে না পেরে একপর্যায়ে শিশুটি তলিয়ে যায়।
​কিছুক্ষণ পর স্থানীয়রা তুষারকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​নিহতের মা দিপালি বেগম আহাজারি করে বলেন, “ছেলেকে বাড়িতে রেখে আমি জমিতে কাজে গিয়েছিলাম। লোকজনের চিৎকার শুনে এসে দেখি আমার সন্তান পানিতে তলিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই সে আমাকে চিরতরে ছেড়ে চলে গেছে।”
​সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
​অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin