সুখানপুকুরে মাঠ কাঁপাবে নারী ফুটবলাররা: আয়োজনে বিশেষ প্রীতি টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ ও উৎসাহ বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে সুখানপুকুর রেলওয়ে বন্দর কৃষি উন্নয়ন সমবায় সমিতি। আজ বুধবার (২৪ জুন ২০২৬) সুখানপুকুর এম.আর.এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয়েছে এক বিশাল ‘মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট’।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ‘আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব’ এবং ‘বনান রক্সি ফুটবল একাডেমি’। মাঠের লড়াইয়ে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য উৎসুক হয়ে আছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
টুর্নামেন্টটির সঞ্চালনায় রয়েছেন মো. ফারুক প্রামাণিক। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগাচ্ছেন গাফতলীর কৃতি সন্তান ও তরুণ সমাজসেবক এম আর হাসান পলাশ, যিনি বর্তমানে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
নারীদের এমন ফুটবল টুর্নামেন্ট গ্রামীণ জনপদে খেলাধুলার প্রসারে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।