শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সোনাতলা বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসাকে গ্রেফতার করে

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০০ Time View

সোনাতলা বিশেষ অভিযানে দুই মাদক
ব্যবসাকে গ্রেফতার করে

জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে এসআই শিমুল কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ জুন রোববার বিকেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনাতলা পৌরসভার সোনাতলা বাজার এলাকা থেকে মোঃ মামুন মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মামুন মিয়া উপজেলার গড়ফতে পুড় গ্রামের হাসমত আলীর ছেলে।
অপরদিকে একই দিন সন্ধ্যায় এসআই মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাকুল্লা ইউনিয়নের শাহবাজপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ি থেকে মোঃ কবির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। সোনাতলা উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সোনাতলা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো অপরাধীই আইনের আওতার বাইরে থাকবে না।” তবে সেক্ষেত্রে এলাকার জনসাধারনের সর্বচ্চ সহযোগিতা কামনা করেছেন ওসি কবির হোসেন।

এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin