সোন্দাবাড়ী উচ্চ বিদ্যালয়ে গাবতলী বন্ধু সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ ও উপহার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
গাবতলী বন্ধু সমাজ সংগঠনের উদ্যোগে সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ উপহার কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইস্তিয়াক আহম্মেদ সাদিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:-এর পরিচালক ও গাবতলী বন্ধু সমাজ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তরিকুল ইসলাম সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আমিনুল ইসলাম হিটলু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়ন্ত কুমার। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।