নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৫ মার্চ, ২০২৬
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য তাকে মরণোত্তর এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ:
১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর) — স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান।
২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ (প্রতিষ্ঠান) — মুক্তিযুদ্ধ।
৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) — মুক্তিযুদ্ধ।
বিজ্ঞান ও প্রযুক্তি:
৪. অধ্যাপক ড. জহুরুল করিম।
চিকিৎসাবিদ্যা:
৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (প্রতিষ্ঠান)।
সাহিত্য ও সংস্কৃতি:
৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) — সাহিত্য।
৭. এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত) — সংস্কৃতি।
৮. বশির আহমেদ (মরণোত্তর) — সংস্কৃতি।
ক্রীড়া:
৯. জোবেরা রহমান লিনু।
পল্লী উন্নয়ন:
১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সমাজসেবা/জনসেবা:
১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)।
১২. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ (প্রতিষ্ঠান)।
১৩. মো. সাইদুল হক।
১৪. গণস্বাস্থ্য কেন্দ্র (প্রতিষ্ঠান)।
১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
জনপ্রশাসন ও গবেষণা:
১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর) — জনপ্রশাসন।
১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচ ডি — গবেষণা ও প্রশিক্ষণ।
১৮. অধ্যাপক ড. এম এ রহিম — গবেষণা ও প্রশিক্ষণ।
১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া — গবেষণা ও প্রশিক্ষণ।
পরিবেশ সংরক্ষণ:
২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীতদের নাম চূড়ান্ত করে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাধারণত প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এই পুরস্কার প্রদান করা হয়।