গাবতলী | ২ জুন, ২০২৬
গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত আলী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ শহীদ জিয়াউর রহমান গাবতলী বাগবাড়ি প্রোগ্রাম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তিনি শহীদ জিয়াউর রহমান বাগবাড়ি প্রোগ্রাম উপলক্ষে মোটরসাইকেল যোগে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্সযোগে প্রেরণ করা হয়েছে।
তার এই আকস্মিক দুর্ঘটনায় গাবতলী উপজেলা যুবদলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দলের স্থানীয় নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সকল শুভাকাঙ্ক্ষীদের তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।