শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

২. সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View
Oplus_131072

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নের প্রাথমিক তালিকায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম প্রকাশের পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মনোনয়ন ঘোষণার পরই জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকেরা গতকাল রাতে শহরে মশাল মিছিল বের করেন।

মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে মাঠে থাকা স্থানীয় নেতাদের উপেক্ষা করে হঠাৎ করে ‘বহিরাগত’ একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবেন না।

সমাবেশে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা দ্রুত সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এবং স্থানীয় নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin