৪ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ
বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শাহাদত হোসেনের নেতৃত্বে চার নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার মিলন, ছাত্রদলের রাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রচারণাকালে স্থানীয় নারী ও সমর্থকদেরও সরব উপস্থিতি দেখা যায়। নেতাকর্মীরা বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় পর্যায়ে এ ধরনের সক্রিয় প্রচারণা নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া