সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

৪ বছরে দেশের ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১১ Time View

৪ বছরে দেশের ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

‘বগুড়ার শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ২৫০ তুলাচাষীর মাঝে প্রণোদনা বিতরণ’

বগুড়া অফিস: দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, তুলা আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। দেশে উৎপাদন বাড়ানো গেলে একদিকে আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে।

আগামী চার বছরের মধ্যে দেশের ২ কোটি ৭০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম এসব কথা বলেন।

২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক কৃষক অংশ নেন।

মীর শাহে আলম বলেন, ‘তুলার বহুমুখী গুণাগুণ রয়েছে। তুলা থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা সম্ভব। ভারত ও পাকিস্তানে তুলা থেকে পার্টিকেল বোর্ডসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়। আমাদের দেশেও তুলার উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।’

দেশে তুলার উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তুলা আমদানি করে সুতা তৈরি করছি। এতে দেশের লাখ লাখ টাকা দেশের বাইরে চলে যাচ্ছে।’ তুলা উৎপাদন বাড়িয়ে এ আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশে আধুনিক তৈরি পোশাকশিল্পের ভিত্তি স্থাপিত হয়। তিনি রপ্তানিমুখী শিল্পনীতি গ্রহণ করে বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করেছিলেন। সেই ধারাবাহিকতায় তুলা চাষে প্রণোদনার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, কৃষি গবেষণা ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহমুদুল হাসান সুজা, রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, বগুড়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাবসহ বিভিন্ন কর্মকর্তারা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin