অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে অসুস্থ শিক্ষার্থীর পাশে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল
বগুড়া প্রতিনিধি:
সরকারি আজিজুল হক কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব পরবর্তীতে উপস্থিত হন সদস্য সচিব রাফিউল আল আমিন সহ নেতৃবৃন্দ এবং অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম ভোপাল বিভাগের সহকারে অধ্যাপক আবু সাঈদ
বুধবার (৭ অক্টোবর) পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে এগিয়ে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের যেকোনো সংকট ও প্রয়োজনে পাশে থাকাই তাদের অঙ্গীকার। শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণের পাশাপাশি মানবিক কার্যক্রমেও তারা সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, “মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য—সবার আগে মানবিকতা।”