নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম চট্টগ্রামের ভাটিয়ারি আউটার সিগন্যাল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা ৮০১ নম্বর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি। পাওয়ার কার (বিদ্যুৎ সরবরাহকারী বগি) থেকে সৃষ্ট এই আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও লোকোমোস্টার ও ক্রুদের অসীম সাহসিকতায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো ট্রেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ভাটিয়ারি আউটার এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছিল পুরো ট্রেনটিই ভস্মীভূত হয়ে যাবে।
দুর্ঘটনা মোকাবিলায় অসামান্য বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন ট্রেনের লোকোমোস্টার জয়নাল আবেদীন এবং স্বপন কুমার দাশ। আগুনের ভয়াবহতা দেখে তারা আতঙ্কিত না হয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন:
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পাওয়ার কারসহ মোট দুটি বগি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্রুরা দ্রুততম সময়ে বগিগুলো বিচ্ছিন্ন করতে সক্ষম হওয়ায় ট্রেনের বাকি বগিগুলোতে আগুন ছড়াতে পারেনি। এতে শত শত যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
“ক্রুরা যদি সঠিক সময়ে বগি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত না নিতেন, তবে পুরো ট্রেনটিতে আগুন ছড়িয়ে পড়ত এবং ভয়াবহ এক ট্র্যাজেডি ঘটে যেত।” — উপস্থিত এক যাত্রী।