শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ।
শীতের প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।