শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গাবতলীতে চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোল, খাদ্যবান্ধব ডিলার বিএনপি নেতা রশিদ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৮ Time View

গাবতলীতে চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোল, খাদ্যবান্ধব ডিলার বিএনপি নেতা রশিদ গ্রেপ্তার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার ও ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী সুবিধাভোগীদের চাল বিতরণে কতিপয় ডিলার অনিয়ম করছেন। কেউ কেউ চালের পরিবর্তে সুবিধাভোগীদের নগদ টাকা দিচ্ছেন এবং কোথাও কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগও রয়েছে।
সরকার দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল বিতরণ করে আসছে।
অভিযানকালে পীরগাছা বাজারের ডিলার আব্দুর রশিদের ক্ষেত্রে চাল বিতরণ না করেই বিতরণ করা হয়েছে—এমন ভুয়া তালিকা বা মাস্টার রোল তৈরির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরি করার অপরাধে ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে অন্যান্য ডিলারদের বিরুদ্ধেও তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin