গাবতলীতে নির্বাচনী ভোট কেন্দ্রের কমিটি গঠন
উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়
দোয়া মাহফিল
১৭ই ডিসেম্বর-২৫ বুধবার বেগম খালেদা জিয়ার (বগুড়া-৭ নির্বাচনী এলাকা) গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ৫ ও ৬নং ওয়ার্ডের শুভপাড়া ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
রামেশ্বরপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল ওহাব মন্ডল এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির নেতা তাজুল ইসলাম মুক্তার, আতিকুর রহমান সাজু, আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, রবিউল করিম, সেকেন্দার আলী, মোশারফ হোসেন পান্না, রবিউল করিম, মোনছের আলী ভোলা, কামাল উদ্দিন, আজমল হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুবদল নেতা বেলাল হোসেন খান, শাহীনুর ইসলাম শাহীন, বিপ্লব মিয়া, আব্দুর রউফ, সুমন সরকার, মাহফুজা রহমান, আমিনুর ইসলাম, আব্দুর বারী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুস, দিপু আহম্মেদ, ছাত্রদল নেতা শাফি আহম্মেদ, রবিউল ইসলাম, আবুল কালাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।