নিজস্ব প্রতিবেদক, গাবতলী: আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাবতলী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নারীদের সাথে মতবিনিময় করেছেন ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন।
শনিবার (১৭ জানুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ও তাঁর সহধর্মিণী পৌরসভার বিভিন্ন স্তরের নারীদের সাথে কুশল বিনিময় করেন। বৈঠকে এলাকার উন্নয়ন ও নারী অধিকার নিয়ে আলোচনার পাশাপাশি সবার দোয়া ও সমর্থন কামনা করা হয়। তৃণমূল পর্যায়ে সংযোগ বৃদ্ধিতে এই উঠান বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।