সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

গাবতলীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চেক বিতরণ

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২২ Time View

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ চেক তুলে দেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
​সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এই সহায়তা কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী মানুষ উপস্থিত ছিলেন।
​চেক বিতরণকালে সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেন, “সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলা আমাদের সম্মিলিত দায়িত্ব। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
​বক্তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রকৃত অসহায় মানুষের কাছে এই সহায়তা পৌঁছানোয় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্বচ্ছতার সাথে নিয়মিতভাবে এমন সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin